July 28, 2026, 2:11 pm

শ্রীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, July 28, 2026
  • 1 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীর নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজতে থাকা ১৪ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫৩ হাজার ৩শ’ টাকা উদ্ধার করা হয়। জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে এবং তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।
সূত্রে জানা যায়, সোমবার গাজীপুর জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল)-এর নেতৃত্বে শ্রীপুর মডেল থানার একটি বিশেষ দল উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার প্রশিকা মোড়সংলগ্ন একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালে ফ্ল্যাটের একটি শয়নকক্ষ থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজতে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৫৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল। তার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ টাকা জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক কারবার ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্যভিত্তিক অভিযান আরও জোরদার করা হবে। কোনো মাদক কারবারিকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর