July 27, 2026, 6:52 pm

টঙ্গীর রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু হাসপাতাল মাঠের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ

Reporter Name
  • আপডেট Monday, July 27, 2026
  • 28 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীর রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাকাত বোর্ড শিশু হাসপাতাল মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টির পানি ও ব্যবহৃত পানি নিষ্কাশনের জন্য কোনো স্থায়ী ড্রেন না থাকায় বিদ্যালয় প্রাঙ্গণ ও হাসপাতাল সংলগ্ন মাঠে দীর্ঘদিন ধরে পানি জমে থাকত। এতে শিক্ষার্থী, শিক্ষক, রোগী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মিরাজ মিয়ার সহযোগিতা ও পরামর্শে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মসজিদের সামনের বিদ্যমান ড্রেন লাইনের সঙ্গে সংযুক্ত একটি নতুন ড্রেন নির্মাণের বাজেট অনুমোদন করা হয়েছে।
ড্রেন নির্মাণকাজ শুরুর আগে প্রকৌশলীরা স্থান পরিদর্শন করেন। এ সময় দ্রুত, টেকসই ও মানসম্মতভাবে কাজ বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং যাকাত বোর্ড শিশু হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কামরুল নাহার সুমির সঙ্গে মতবিনিময় করেন তারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মিরাজ মিয়া এবং যুবদল নেতা ফয়সাল শেখ।


মো. মিরাজ মিয়া বলেন, “রওশন এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একসময় মাদকসেবীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত ছিল। বিষয়টি নজরে আসার পর বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমার ব্যক্তিগত অর্থায়নে বিদ্যালয়ের দুটি গেট সংস্কার করে দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা একটি খেলার মাঠের দাবি জানালে মাঠটি খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়।
তিনি আরও বলেন, বিদ্যালয় ও আশপাশের এলাকায় পানি নিষ্কাশনের কোনো ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। ড্রেন নির্মাণের কাজ শেষ হলে এ সমস্যা অনেকাংশে দূর হবে। পাশাপাশি মাঠটি সংস্কার করে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও উপযোগী খেলার পরিবেশ নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর