July 9, 2026, 8:49 pm

নেত্রকোনায় জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Saturday, July 15, 2023
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা :: নেত্রকোনা পৌরসভার উদ্যোগে আজ শনিবার বিকেল ৪টায় মোক্তারপাড়া পৌরসভাস্থ বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মুতি মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সার্ভেয়ার মো. রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ, প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, ১নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন সরকার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা সরল খান প্রমুখ।অনুষ্ঠানে সংরক্ষিত নারী কাউন্সিলর, কাউন্সিলরসহ পৌর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর