July 26, 2026, 10:05 pm

জুলাই গণহত্যা ফেরদৌস-রিয়াজ-শাওন-মাহিসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

Reporter Name
  • আপডেট Sunday, July 26, 2026
  • 24 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক :: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগ তুলে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেতা রিয়াজ আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) দুপুরে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ) নামের একটি সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগপত্রটি দাখিল করেন।
অভিযোগে আরও যাদের নাম রয়েছে তারা হলেন- অরুণা বিশ্বাস, নিপুণ আক্তার, জ্যোতিকা জ্যোতি, শমী কায়সার, তানভীন সুইটি, হৃদি হক, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সাজু খাদেম, হিরো আলম, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, প্ররোচনা, সহযোগিতা, উসকানি কিংবা সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনসম্মত তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
অভিযোগ জমা দেওয়ার পর সংগঠনের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিভিন্ন সময়ে কটাক্ষমূলক মন্তব্য করেছেন। তার দাবি, ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরও কেউ কেউ বিভিন্ন পরিচয়ে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এমন প্রচেষ্টা প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এটি একটি অভিযোগপত্র দাখিলের ঘটনা। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত বা বিচারিক সিদ্ধান্ত এখনো হয়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর