July 9, 2026, 8:38 pm

একসঙ্গে নিউইয়র্কে ঘুরছেন শাকিব-অপু

মাসুদ আলম
  • আপডেট Saturday, July 15, 2023
  • 139 জন দেখেছে

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’ যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে । এ কারণে বর্তমানে সেখানে অবস্থান করছেন শাকিব। এরই মধ্যে বুধবার হঠাৎ করেই ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছেলেকে নিয়ে কেন তিনি  যুক্তরাষ্ট্রে গিয়েছেন তা সেসময় পরিস্কার না করলেও এখন জানতে কারো বাকি রইলোনা নিউইয়র্কের রাস্তায় শাকিব- অপুকে এক সঙ্গে দেখে।

সম্প্রতি নিউইয়র্কে শাকিবের সঙ্গে একই গাড়িতে পাশাপাশি আসনে দেখা গেছে অপু বিশ্বাসকে, যা অনেকের কাছেই অবিশ্বাস্য। আর এঘটনা বেশ কিছুদিন ধরে চলতে থাকা গুঞ্জনকে যেন উসকে দিল।

শাকিব খান ও অপু বিশ্বাসের সেখানে ঘোরাঘুরির একটি ভিডিওতে ‘প্রিয়তমা’ সিনেমার নায়ককে দেখা গেল বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন। তার ঠিক পাশের আসনে বসে থাকতে দেখা গেছে তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে। আর পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়।

একটি এক ভিডিওতে দেখা গেছে, শপিং শেষ করে একই গাড়িতে উঠেছেন শাকিব-অপু।

হঠাৎ করেই ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর জানান অপু।

সেখান থেকেই জনসমক্ষে আসে যে, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় তাদের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় শাকিব-অপুর ছেলে জয়ের। সেই সময় টেলিভিশনের পর্দায় সন্তান কোলে অপুর কান্নার ছবি দেশজুড়ে আলোড়ন তোলে। পরে দুজনের বিচ্ছেদ ঘটে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর