July 25, 2026, 8:49 pm

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক সালাউদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Saturday, July 25, 2026
  • 34 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নবনিযুক্ত চুক্তিভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জনগণের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) আলহাজ্ব সালাউদ্দিন সরকার। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতৃত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ও দেশপ্রেমকে ধারণ করে জনগণের কল্যাণে সততা, নিষ্ঠা এবং জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করাই আমাদের প্রত্যয়।” তিনি আরও বলেন, “রাষ্ট্রের অর্পিত দায়িত্ব জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে। বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়েই আমরা একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে চাই।”
এ সময় উপস্থিত নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে উপস্থিত নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনকল্যাণে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর