July 25, 2026, 6:50 pm

বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি::
  • আপডেট Saturday, July 25, 2026
  • 10 জন দেখেছে

রাজশাহী প্রতিনিধি:: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন হবে। গাছ রোপণ করার চেয়ে রক্ষা করাই কঠিন। আজ শনিবার ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। বেলা ১১টায় নগরীর নজরুল ভিলেজে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার হারানো সবুজায়ন ফিরিয়ে আনার জন্য কাজ করছে। আশা করছি, সেটা সম্ভব হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পবিত্র ভূমিতে বৃক্ষরোপণ করে মুসলিম উম্মাহর মনে প্রাণে রয়েছেন। আমাদের প্রয়াত গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ব্যাপক সবুজায়নেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। সে সময় রাজশাহী জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছিল।’
তিনি আরো বলেন, আমাদের গ্রিন সিটি আরো সবুজ হবে। সবাইকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। নগরের খালি জায়গাসহ সব জায়গায় গাছ লাগাতে হবে। গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
মিজানুর রহমান মিনু বলেন, আমি খুবই আনন্দবোধ করছি, আমি এই রাজশাহী সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন ব্যাপক বৃক্ষরোপণ করেছি। একসময় রাজশাহী আরো সবুজ ছিল। এখন আবার বৃক্ষরোপণ করে রাজশাহীকে সবুজ সিটি হিসেবে পরিণত করা হবে। নগরের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, আপনারা বৃক্ষরোপণ করুন। যত সহযোগিতা লাগে, তা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশ সুপার নাইমুল হাছান ও রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলায় এবার ৫২টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এর আগে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলার গেটে এসে শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর