July 22, 2026, 9:37 pm

টঙ্গীর হাজী মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নে জিএমপির অভিযান

Reporter Name
  • আপডেট Wednesday, July 22, 2026
  • 24 জন দেখেছে

মো: জাফর আলী :: টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদক কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। আজ বুধবার সকাল ১০টায় এ অভিযান পরিচালিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন এর উপস্থিতিতে হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ডেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। যৌথ এই কার্যক্রমে বস্তির বিভিন্ন অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকার অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন কেটে দেওয়া হয়।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, প্রথাগত অভিযানের পাশাপাশি মাদক স্পটগুলোর বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, হাজীর মাজার বস্তির মতো এত বড় পরিসরে প্রকাশ্যে মাদক সেবনের চিত্র দেশের আর কোথাও দেখা যায় না। এটি দীর্ঘদিন ধরে পুলিশের জন্য বড় উদ্বেগের কারণ ছিল। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর