July 23, 2026, 4:19 am

ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেপ্তার আট

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ::
  • আপডেট Tuesday, July 21, 2026
  • 10 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় চুরির মামলার তিন আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার রাজিবপুর, উচাখিলা ও আঠারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, ঈশ্বরগঞ্জ থানায় গত ২১ জুলাই দায়ের হওয়া চুরির মামলায় মো. আনিছুর রহমান (২০), মো. শামীম মিয়া (২২) ও মো. হারেছ মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আনিছুর রহমানের বাড়ি উত্তর বনগাঁও গ্রামে হলেও বর্তমানে তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা (ফেরিঘাট মোড়) এলাকায় বসবাস করছিলেন। শামীম মিয়া ও হারেছ মিয়ার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর বনগাঁও গ্রামে। অপর অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. আনোয়ার, মো. আওয়াল, মো. মাতাব আলী, নিজামুদ্দিন (৫৫) ও মো. দুলাল খাঁ। তাদের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিচর নওপাড়া গ্রামে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘রাতভর উপজেলার রাজিবপুর ও উচাখিলা ইউনিয়নে অভিযান চালিয়ে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়। এছাড়াও আঠারবাড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার তিনজন আসামিসহ আটজনকে আদালতে পাঠানো হয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর