July 21, 2026, 6:05 pm

গাজীপুরে বিয়ে বাড়িতে অ্যালকোহলের নামে মিথিলন পান করায় ২ জনের মৃত্যু

Reporter Name
  • আপডেট Monday, July 20, 2026
  • 26 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে একটি বিয়ে বাড়িতে অ্যালকোহলের নামে মিথিলন পান করায় ২ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।  রোববার (১৯ জুলাই) ভোর ৪টায় সজিব (২২) এবং বিকেল সাড়ে ৪টায় রনি (২০) মিয়া নামে ওই দুই যুবকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
নিহত সজিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার জুনিয়ার বাজার এলাকার বাসিন্দা। তিনি কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। রনি মিয়াও একই জেলার বাসিন্দা এবং বাইমাইল কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিট্যাকনিক্যালে পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানান, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর অ্যালকোহলের নামে মিথিলন পান করায়। পরদিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে, স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ খায়। কিন্তু কোনো উন্নতি না হলে, তাদেরকে স্থানীয় কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার তারা মারা যান।
রনি মিয়ার নানি রেজিয়া খাতুন বলেন, ‘সে আমার সঙ্গে বসবাস করে পড়াশোনা করত। আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছি। সে এতটাই ভদ্র ছিল যে, কোনো নেশা পানি করত না। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শাস্তি চাই।’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গেছে, মিথিলন পান করার কারণে তাদের মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন জানান, শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি সজিব নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। পরে আন অফিশিয়ালি বিকেলে রনি মিয়া নামে আরও একজনের মৃত্যুর খবর পাই। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কাঁচামালের ব্যবসায়ী সাগর পলাতক রয়েছে। আমরা ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে কাজ করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর