July 21, 2026, 2:10 am

টঙ্গীতে ২৫০গ্রাম গাঁজাসহ এক নারী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, July 19, 2026
  • 11 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি মাকসুদা আক্তার টুনিকে (৩৮) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। শনিবার (১৮ জুলাই) রাতে টঙ্গীর কেরানীরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকেগ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত টুনটুনি গাসিক ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেকের স্ত্রী।
পুলিশ জানায়, শীর্ষ মাদক কারবারি টুনিকে কেরানিরটেক এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থাকা ২৫০গ্রাম গাজা উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, টুনিকে শনিবার রাতে ২৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর