October 3, 2026, 1:46 pm

টঙ্গীতে সাংবাদিক জাহাঙ্গীর আকন্দের মায়ের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, July 18, 2026
  • 133 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: জাহাঙ্গীর আকন্দের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ​শনিবার বাদ আছর টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
​টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসানের সঞ্চালনায়  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি সুজন সারোয়ার, সহ সভাপতি মোস্তফা, সাংবাদিক বি এ রায়হান, পলাশ সরকার,মনসুর শেখ,নজরুল ইসলাম, পাপেল মিয়া সহ স্থানীয় সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মরহুমার স্মৃতিচারণ করে সমাজসেবামূলক মানসিকতা ও আদর্শের কথা স্মরণ করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
​আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর