October 3, 2026, 2:21 pm

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী কারিমা গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Friday, July 17, 2026
  • 116 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর টঙ্গীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী মোসা. কারিমা বেগমকে (৪১) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে টঙ্গী পূর্ব থানা এলাকার হিমারদীঘি আমতলী কেরানীরটেক বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কারিমা বেগম কেরানীরটেক এলাকার কাদির মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ কারিমাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কারিমার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একাধিক মামলা ছাড়াও হত্যা চেষ্টা, চুরি, মারধর ও অন্যান্য অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, টঙ্গীর মাদক সম্রাজ্ঞী কারিমাকে রাতে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর