July 16, 2026, 9:51 pm

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে

Reporter Name
  • আপডেট Thursday, July 16, 2026
  • 9 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: ফুটবলপ্রেমীদের দৃষ্টি এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে, যেখানে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই মহাদেশের সেরা দুই শক্তি—ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা জয়ী এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের মঞ্চে এই দুই দলের লড়াই ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। কে উঠবে শিরোপার মঞ্চে, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।
এই উত্তেজনার মধ্যেই ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা সুপার কম্পিউটার’ তাদের পূর্বাভাস প্রকাশ করেছে। তাদের পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে জয় পাওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনার চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। স্প্যানিশদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯.৪ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ। তবে সুপার কম্পিউটারের এই হিসাব নিয়ে ফুটবল সমর্থকদের মধ্যে রয়েছে ভিন্নমত। এবারের আসরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু পূর্বাভাস সঠিক হলেও, সেমিফাইনালের ম্যাচগুলোতে সেই অনুমান কাজে লাগেনি। তাই আর্জেন্টিনা সমর্থকরা বিশ্বাস করছেন, মাঠের লড়াইয়ে পারফরম্যান্সই শেষ পর্যন্ত সব পরিসংখ্যানকে ভুল প্রমাণ করতে পারে।
বিশ্বকাপের ইতিহাসে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে স্পেন। একদিকে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগঘন অধ্যায়, অন্যদিকে তরুণ স্প্যানিশ দলের দুর্দান্ত ধারাবাহিকতা—সব মিলিয়ে এই ফাইনাল হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। পরিসংখ্যান হয়ত স্পেনকে সামান্য এগিয়ে রাখছে, কিন্তু ফুটবলে শেষ কথা বলে মাঠের ৯০ মিনিট। মেটলাইফ স্টেডিয়ামে শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি, সেই অপেক্ষায় এখন পুরো বিশ্ব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর