নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ইম্পেরিয়াল আই কেয়ার হসপিটালের উদ্যোগে ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের ছানি রোগী বাছাই ক্যাম্প চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড বড় দেওড়া হাজী বাড়ি টঙ্গী রিপোর্টার্স ক্লাবে বিনা মূল্যে এই চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম চলবে। যে সকল রোগের চিকিৎসা দিচ্ছেন সেগুলো হচ্ছে- চোখ ও মাথা ব্যথা করা, চোখে ঝাপসা দেখা, চোখ চুলকানো, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে থাকা, চোখে মাংস বৃদ্ধি, কুরআন শরীফ পড়তে সমস্যা হওয়া, চোখের পাওয়ার নির্ণয় ও চশমা প্রদান ইত্যাদি। এদিকে সকাল থেকে রোগীরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে স্বস্তি প্রকাশ করেন।