নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার মিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. জীবন (২৫), মো. বায়েজীদ (২৫), মো. রায়হান (২৪), শামীম সরকার (২৫), সাব্বির আহমেদ দ্বীপ (২১), মো. পারভেজ (২৬), মো. সবুজ (৩০), মো. শাহীন পারভেজ (৩৩), সূর্য শংমা (১৯), রুদ্র বিশ্বাস (১৯), এলেক্স হালদার (১৯), মো. রাব্বি হোসেন (২৪), মো. পারভেজ আহমেদ (৩১), মো. আসিফ আনসারী (২৮), মো. পাভেল হোসেন রোমান (২৫), মো. সৈকত (২৯), মো. রনি (২৮), মো. ইয়াকুব আলী (৩০), মো. সবুজ মিয়া (২৮), মো. বকুল মিয়া (৪০), মো. ইমন (২৫), মো. সজিব (২২), মো. হাসান (২৪), মো. নাইম (২২), মো. শাকিল (২৩), মো. জনি মিয়া (৩৪), মো. রাব্বিজুল মিনার (২২), স্বাধীন জোয়াদ্দার (২২), মো. আ. রহমান (২৯) ও মো. ইমন (২২)।ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।