July 12, 2026, 11:02 pm

গাজীপুরে মানবাধিকার কমিশনের পরিচিতি, শপথ ও আইডি কার্ড বিতরণ

Reporter Name
  • আপডেট Sunday, July 12, 2026
  • 13 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশন (BSHRC)-এর গাজীপুর মহানগর কমিটির পরিচিতি সভা, শপথ গ্রহণ, আইডি কার্ড বিতরণ এবং ২০২৬-২৭ সালের এক বছর মেয়াদি ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় সভাপতি গাজী আনিসুর রহমান ইউনুস (ইমরান)।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সংগঠনের মহানগর কমিটির প্রধান উপদেষ্টা মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রধান আলোচক ছিলেন ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক প্রফেসর ড. মহিউদ্দিন আহমদ। এছাড়া বক্তব্য দেন গাজীপুর পুলিশ সুপারের প্রতিনিধি ও ইন্সপেক্টর (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. খাইরুল বাসার, শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার, চিত্রনায়িকা শবনম পারভীন, নিত্য পরিচালক আজিজ রেজা, নুরুল আজিম, দৈনিক মুক্ত বলাকা-এর সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা। মহানগর কমিটির যুগ্ম সম্পাদক ও গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মো. হাইউল উদ্দিন খান ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খান পনির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি মো.আখতার হোসেন, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো.বায়েজীদ হোসেন,সাপ্তাহিক সারাজাহান পত্রিকার সম্পাদক এম এ ফিরোজ লাভলু,গাজীপুর সাংবাদিক ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো.আবু সালেক ভূইয়াসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. হান্নান বেলালী। পরে গাজী আনিসুর রহমান ইউনুস (ইমরান) নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। শপথ শেষে প্রধান অতিথি মো. শওকত হোসেন সরকার সদস্যদের হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন।
আলোচনা সভা শেষে ২০২৬-২৭ মেয়াদের ৪৫ সদস্যবিশিষ্ট গাজীপুর মহানগর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. রুহুল আমীন সভাপতি ও আজিজুল হক আজিজ সাধারণ সম্পাদক, সাংবাদিক মো. হাইউল উদ্দিন খান যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন, ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আজিজুল ইসলাম মানু সিনিয়র সহ-সভাপতি, প্রফেসর ড.মোঃনাছিম আখতার সিনিয়র সহ-সভাপতি, মোঃখলিলুর রহমান সহ-সভাপতি, কাজী সাহিন আক্তার সহ-সভাপতি, মোঃ হাবিবুল হক সিদ্দিকী সহ-সভাপতি, মোঃ হালিম মিয়া সহ-সভাপতি, মোঃ রওনাক উদ্দিন যুগ্ম সম্পাদক, জিয়াউল হক যুগ্ম -সম্পাদক, এ কে এম শফিকুল কবির যুগ্ম -সম্পাদক, চাঁদনী ইসলাম সোনিয়া অর্থ-সম্পাদক,মোঃ নজরুল ইসলাম সহ-অর্থ সম্পাদক, এড.এ.জেড.এম.আলী হাসান আইন বিঃ সম্পাদক, এড.শহীদ সরকার সহ-আইন বিঃসম্পাঃ, লতিফা পারভীন আন্তর্জাতিক বিঃ সম্পাঃ, মোঃ হারুন অর রশিদ সাংগঠনিক সম্পাদক, মোঃ হাবিবুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক জাহিদুর রহমান (বকুল) তথ্য ও প্রেস সম্পাদক, মোহাম্মাদ মনিরুজ্জামান খান নিরিক্ষণ সম্পাদক, চিত্রা সাহা দপ্তর সম্পাদক, রফিকুল ইসলাম সহ-দপ্তর সম্পাদক, হামিদ সিকদার প্রচার সম্পাদক, নাছরিন আক্তার সহ-প্রচার সম্পাদক, রোখসানা পারভীন সাংস্কৃতিক সম্পাদক, মোছাম্মৎ জেরিন সহ-সাংস্কৃতিক সম্পাদক, আবু জাফর মুহাম্মদ ছালেহ ক্রীড়া সম্পাদক, মোঃশহীদুল ইসলাম নির্বাহী সদস্য, হুমায়ুন কবির নির্বাহী সদস্য, মোহাম্মদ হামিদুল্লাহ্ সরকার নির্বাহী সদস্য, মীর ফরিদ উদ্দিন আহমেদ নির্বাহী সদস্য, এড.রাজু মিয়া নির্বাহী সদস্য, আমানউল্লাহ্ নির্বাহী সদস্য, মোঃ জসিম উদ্দিন চৌধুরী নির্বাহী সদস্য, মোঃ হিরো খান নির্বাহী সদস্য, মোঃ মতিবুর রহমান নির্বাহী সদস্য, মোঃ সাইফুল ইসলাম নির্বাহী সদস্য, শহীদুল আলম নির্বাহী সদস্য, মোঃআব্দুল কুদ্দুস সরকার নির্বাহী সদস্য, মোঃ রাজু মিয়া নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন নির্বাহী সদস্য, নূরে আলম নির্বাহী সদস্য, ডা.মোঃ শাহাজাহান নির্বাহী সদস্য, সাংবাদিক আমিনুল ইসলাম রবিন নির্বাহী সদস্য। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর