July 12, 2026, 2:43 pm

টানা বৃষ্টিতে গাজীপুর সিটি নাগরিকদের চরম দুর্ভোগ

Reporter Name
  • আপডেট Sunday, July 12, 2026
  • 21 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম, গাজীপুর:: টানা বর্ষণের কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছে মানুষ| গাজীপুরের বিভিন্ন সড়ক থেকে শুরু করে অলিগলিতে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা| এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া নগরবাসীকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে| শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে আজ রোববার সকাল পর্যন্ত নগরভবন, জয়দেবপুর, বড়বাড়ি, বোডবাজার, গাজীপুরা, সাতাইশ, গুটিয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়, টঙ্গী কলেজ গেইট, চেরাগআলী, তিস্তারগেইট, নতুনবাজার, টঙ্গী সরকারি হাসপাতাল, বউ বাজার, পাগাড় ফকির মার্কেট, টঙ্গীবাজার, মিলগেইট, বাটা গেইট, শিলমুন, ভাদাম, ফকির মার্কেট, বড় দেওড়াসহ বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত পানির নিচে তলিয়ে যায়| অনেক জায়গায় হাঁটুসমান পানি জমে থাকায় পথচারীরা বাধ্য হয়ে পানির মধ্য দিয়েই চলাচল করছেন| সড়কে পানি জমে থাকায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন ধীরগতিতে চলাচল করছে| ফলে বিভিন্ন এলাকায় যানজটেরও সৃষ্টি হয়েছে| অনেক স্থানে চলন্ত যানবাহনের ঢেউয়ে পথচারীদের ভোগান্তি আরও বেড়েছে|
আউচপাড়া এলাকার বাসিন্দা মেরাজ উদ্দিন বলেন, সকালে বের হয়েই দেখি পুরো রাস্তা পানির নিচে| জুতা-প্যান্ট ভিজে গেছে| চারপাশে পানি থাকায় চলাচল করাই কঠিন হয়ে পড়েছে| টানা বৃষ্টিতে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার জলাবদ্ধতা দ্রুত নিরসন এবং নাগরিক দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর