July 10, 2026, 10:26 pm

বাংলাদেশ দলকে জরিমানা করল আইসিসি

Reporter Name
  • আপডেট Friday, July 10, 2026
  • 18 জন দেখেছে
স্পোর্টস ডেস্ক :: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর এবার আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার-রেটের দায়ে পুরো দলকে জরিমানা করেছে আইসিসি। হারারো স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় বাংলাদেশ দলের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হবে। লক্ষ্যমাত্রার চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল তারা। আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট ম্যাচ শেষে এই শাস্তি ঘোষণা করেন।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসাবে দুই ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ দলকে মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে মাঠের লড়াইয়েও হতাশ করেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরে সিরিজ খুইয়েছে সফরকারীরা। প্রথম ম্যাচেও জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে আটকে রাখার পর ২৫ রানের পরাজয় বরণ করতে হয়েছিল মিরাজদের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর