July 10, 2026, 7:47 pm

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার যুগ্ম সচিব পদে পদোন্নতি

Reporter Name
  • আপডেট Friday, July 10, 2026
  • 14 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রিয় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহেল রানা, মো. শাহরিয়ার নজির, সালমা খাতুন, এম. রকিবুল হাসান, তানিয়া তাবাসসুম, কাজী নাজিব হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ (ভূমি) এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শুভেচ্ছা জানান।
চলতি বছরের ১৬ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর অল্প সময়েই সততা, কর্মনিষ্ঠা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসকের কার্যালয় উন্মুক্ত করা, সরকারি সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরে নিয়মিত আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রশাসনে গতিশীলতা আনেন তিনি।
বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা কর্মজীবনের শুরুতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর স্টাফ রিপোর্টার ছিলেন। পরে মাঠ প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও পায়রা বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর দক্ষতা, সততা ও প্রশাসনিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এবার তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর