July 9, 2026, 12:18 am

ঈশ্বরগঞ্জের বনগাওয়ে মারামারির মামলা

Reporter Name
  • আপডেট Wednesday, July 8, 2026
  • 3 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদকঃ ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের (গলগন্ডা) বনগাও গ্রামের মোঃ মোস্তফা ও তার পরিবারের লোকদের উপর মারাত্বকভাবে হত্যার করার উদ্দেশ্যে জখম করেন আবুল হাশেমের সন্ত্রাসীরা।সরজমিনে গিয়ে জানাযায় পারিবারিক সুত্রে মোস্তফার আপন ভাই-ভাতিজা আসামীরা।পূর্ব থেকেই মোস্তফা ও তার পরিবারের লোকদের উপর আবুল হাশেমের লোকজন বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া কথা কাটা-কাটি অসভ্য ভাষায় গালিগালাজ করে আসছে।এরই অংশ হিসেবে গত২৫-শে জুন (বৃহস্পতিবার)সকাল ১১টার সময় প্রয়োজনে মোস্তফার পরিবারের সদস্যরা দাসপাড়া মোড়ে খোকনের চায়ের দোকানে যাওয়া মাত্রই আবুল হাশেমের লোকজন পথরোধ করে গালিগালাজ করে।এসময় বাদীর লোকেরা প্রতিবাদ করলে আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মাথায় শরীরে বিভিন্ন জায়গায় জখম করেন।তাদের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসামাত্রই দৌড়ে হাশেমের লোকেরা পালিয়ে যায়।এব্যাপারে বাদী মোস্তফা,অপরদিকে আসামী আবুল হাশেম সহ সাত জনের নাম উল্লেখ করে ঈশ্বরগঞ্জ থানায়
২৭-শে জুন মামলা করেন।মামলা নং-১৮/২৬ইং।এব্যাপারে বাদী মোঃ মোস্তফা বলেন আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর