July 7, 2026, 9:10 pm

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ : দুই আসামির দুই দিনের রিমান্ড

Reporter Name
  • আপডেট Tuesday, July 7, 2026
  • 16 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা জেলার সাভার উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট জিআর শাখার উপপরিদর্শক (এসআই) মো. বাহাজ উদ্দিন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. শাখাওয়াত ইমতিয়াজ গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সোমবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সাভারের আনন্দপুর এলাকা থেকে নুরুল ইসলাম ও সজীব নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নুরুল ইসলাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আসামি সজীব যুবলীগের একজন কর্মী। সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা সংলগ্ন ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন।
মো. শাখাওয়াত ইমতিয়াজ বলেন, ‘সমাবেশস্থলে হামলার ঘটনায় আনন্দপুর থেকে নুরুল ইসলাম ও সজীবকে গ্রেপ্তারের পর এনসিপির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর