July 6, 2026, 10:07 pm

টঙ্গীতে মৃত ব্যক্তির ছবি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ ফাইজা বাটন ইস্যুতে নতুন করে বিতর্ক সৃষ্টি!

Reporter Name
  • আপডেট Monday, July 6, 2026
  • 10 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রচারণা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলুসহ বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা ও অপপ্রচার চালানো হচ্ছে।
সম্প্রতি প্রচারিত একটি সংবাদকে কেন্দ্র করে নতুন প্রশ্নেরও জন্ম হয়েছে। অভিযোগকারীদের দাবি সংবাদটিতে এক ব্যবসায়ীর ছবি ও পরিচয় ব্যবহার করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যবসায়ী ২০২৬ সালের মে মাসেই মারা গেছেন। এরপরও তার ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করায় বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের আরও দাবি, ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে ঘিরে প্রচারিত অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর