July 6, 2026, 7:47 pm

গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • আপডেট Monday, July 6, 2026
  • 18 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী| আজ সোমবার উপজেলার কালীগঞ্জ-টঙ্গী সড়কে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগানে গণবিক্ষোভ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেন| মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মানববন্ধন কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ করেন|
কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের তুমলিয়া সমাজকল্যাণ সংঘ, তুমলিয়া গ্রামবাসী ও স্থানীয় যুবসমাজের যৌথ উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়| এ সময় বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে ‘মাদকমুক্ত সমাজ, আমাদের অধিকার’, ‘মাদক ব্যবসায়ী হুঁশিয়ার’, ‘মাদক নয়, মেধা চাই’ু এইসব প্রতিবাদী স্লোগান দেন|
এানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়| মিছিলটি কালীগঞ্জ-টঙ্গী সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে| মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়| এ সময় বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে| মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে গুঁড়িয়ে দিতে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই| মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা রাখা এবং মাদকের বিস্তার রোধ না হওয়া পর্যন্ত তাদের এই সামাজিক আন্দোলন চলবে বলে জানান|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর