July 4, 2026, 12:57 am

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৬

শেখ কামরুল হাসান সাহা::
  • আপডেট Friday, July 3, 2026
  • 20 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ৫ জনকে গ্রেপ্তার করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি লোহার পাইপ ও একটি চাকু উদ্ধার করে পুলিশ।
পৃথক মাদকবিরোধী অভিযানে টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদীর নেতৃত্বাধীন একটি দল সাতাইশ আনন্দ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মো. রিপন (৪০) নামে এক ব্যক্তিকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে পুলিশ সিআর (CR) ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করে। এ ছাড়া মাদকসেবনের অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়। সব মিলিয়ে ১৬ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং সন্ত্রাস দমনে থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত ১৬ জনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর