July 4, 2026, 12:54 am

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট Thursday, July 2, 2026
  • 22 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৃথক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে মুসুন্ডি, জাঙ্গালিয়া এবং ফুলদী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আদি জাঙ্গালিয়া গ্রামের আবু তালেবের ছেলে তারিকুল ইসলাম শান্ত এবং বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের আতাউর রহমান খানের ছেলে জামিল হোসেন খানকে (৪৩) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় কালীগঞ্জ থানার এসআই আল আমিন ও আদালতের বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর