July 2, 2026, 12:35 am

৪ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে মোসাদ্দেক, ৩ বছর পর ইয়াসির

Reporter Name
  • আপডেট Wednesday, July 1, 2026
  • 3 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক:: জিম্বাবুয়ে সফররত বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিবি। প্রায় ৪ বছর পর এই সংস্করণের দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় ৩ বছর পর ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে। আর মিডল অর্ডার ব্যাটার ইয়াসিরকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ এশিয়ান গেমসে। ১৫ সদস্যের দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। লিটনকে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। দলকে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। কদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও অধিনায়কত্ব করেছেন হৃদয়। সেই সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের জার্সিতে নিজের অভিষেক সিরিজে খুব একটা ভালো করতে পারেননি আবদুল গাফফার সাকলাইন। তবে এই পেস বোলিং অলরাউন্ডারকে আরেকটি সুযোগ দিয়েছে বিসিবি। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ তিনটি ১৫, ১৭ ও ১৯ জুলাই। সব কটি ম্যাচ হবে বুলাওয়েতে। এবার জিম্বাবুয়ে সফরের শুরুটা খুব বাজে হয়েছে বাংলাদেশের। একমাত্র টেস্টে স্বাগতিক কাছে ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৬ জুলাই।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, আবদুল গাফফার সাকলাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর