June 30, 2026, 2:01 am

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, June 28, 2026
  • 10 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার (২৮ জুন) সকাল ১০টায় রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচির পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
তিনি বলেন, বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার মজুত না পাওয়ায় হামের প্রাদুর্ভাবের সময় ভিটামিন ‘এ’ ক্যাপসুলেরও সংকট ছিল। ফলে শিশুদের জন্য প্রয়োজনীয় এই কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে ইউনিসেফের সহযোগিতায় সরকার পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংগ্রহ করেছে। এখন সরকারের হাতে লাল ও নীল রঙের প্রায় ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে। এর মধ্যে চলমান ক্যাম্পেইনের আওতায় প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর