June 27, 2026, 10:32 pm

‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ

Reporter Name
  • আপডেট Saturday, June 27, 2026
  • 4 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’ শিরোনামের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
আজ শনিবার (২৭ জুন) এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানায়, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসেনি। জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়ানোর উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
বিবৃতিতে বলা হয়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা এ ধরনের অপপ্রচার বা গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে। গুজব প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের অপপ্রচারে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর