July 9, 2026, 2:54 pm

ঈশ্বরগঞ্জেের ইউএনও কলেজে জামাতের খায়রুলকে নিয়োগ দেয়ার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Thursday, July 13, 2023
  • 127 জন দেখেছে

স্টাফ রিপোর্টারঃ ঈশ্বরগঞ্জের ইউএনও হাফিজা জেসমিন কতৃক আঠারবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল কবির কে নিয়োগ দেওয়ার প্রতিবাদে, পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়।আয়োজন করে আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ ।১৩ জুলাই বৃহস্পতিবার কলেজের সামনে শিক্ষার্থীরা মওদুদীবাদী জামাত শিবিরের মতবাদে আকৃষ্ট খায়রুল কবির কে অনতি বিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের জোর দাবি তুলে শিক্ষার্থীরা।ছাত্র-ছাত্রীরা আরো বলেন তিনি একজন বিতর্কিত লোক।তার মাধ্যমে এ কলেজের উন্নয়ন করা বাধা গ্রস্থ।খায়রুল কবিরের বাড়ী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রয়াইলবাড়ী।খবর নিয়ে জানাযায় তিনি প্রায়ই অতি গোপনে ধর্মব্যবসায়ী মওদুদীবাদী জামাত শিবিরের মিটিং প্রোগাম করে কিভাবে আঠারবাড়ী কলেজে জামাতের সদস্য বাড়ানো এবং সরকারকে বিতর্কিত করা যায়। আঠারবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল কবির কে দায়িত্ব থেকে পদত্যাগ না করলে শিক্ষার্থীরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে বলে জানায়।নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের এক নেতা বলেন জামাতের লোককে আঠারবাড়ী কলেজে নিয়োগ দিয়ে ধর্মব্যবসায়ী মওদুদীবাদী জামাতের হাতকে শক্তিশালী করছে।ইউএনও’র তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এব্যাপারে ইউএনও হাফিজা জেসমিনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর