নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় টেস বি. ব্রেসনান বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও সহযোগিতার প্রশংসা করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ভূমিকারও প্রশংসা করেন।
আইজিপি বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘসহ বিদেশি বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের কার্যক্রম এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।