June 15, 2026, 12:51 am

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, June 14, 2026
  • 5 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ সদরদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, দুদকের মামলায় ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুবাই পুলিশ গত ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ পুলিশকে এই গ্রেপ্তারের খবর আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর