June 15, 2026, 12:51 am

দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা

Reporter Name
  • আপডেট Sunday, June 14, 2026
  • 24 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের ১০টি জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় এসব ইউনিট উদ্বোধন করা হবে আজ রবিবার (১৪ জুন)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এসব আইসিইউ ইউনিট উদ্বোধন করবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট জেলার শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীরা নিজ এলাকাতেই নিবিড় পরিচর্যা সেবা পাবেন। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরে স্থানান্তরের প্রয়োজন অনেকাংশে কমে যাবে।
যেসব হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে সেগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, প্রতিটি ইউনিটে পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়েছে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও সহায়ক জনবল নিয়োগের মাধ্যমে সেবা কার্যক্রম চালু করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, জেলা পর্যায়ে আইসিইউ সেবা সম্প্রসারণের ফলে জরুরি চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়বে এবং মহামারি ও দুর্যোগকালীন প্রতিক্রিয়া আরও কার্যকর হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর