June 13, 2026, 12:37 am

গাইবান্ধা পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণের প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Friday, June 12, 2026
  • 6 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বিতর্কিত শিবমূর্তি অপসারণ করতে হবে খেলাফত আন্দোলন  বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী গাইবান্ধায় মন্দিরের বাইরে নির্মিত বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবি জানিয়ে বলেছেন, লবিগত ২৪ শের গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ভারতের ইন্দনে গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের বাহিরের চত্বরে ৩০ ফুট উঁচু ৩টন ওজনের দেশের সর্বোচ্চ আদি যুগের বিশাল শিবমূর্তি তৈরি করা হয়েছে। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জন্য অপমান আশংকাজনক ঘটনা। তাছাড়া ৫৩ ফুট উচ্চতার আরেকটি কৃষ্ণমূর্তি তৈরীর কাজ নির্মাণাধীন রয়েছে বলে জানা গেছে। মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবু মূর্তিকে ঘিরে এখানে ইতিমধ্যে পাঁচটি মন্দির তৈরি করেছে এবং আরো১৪৪টি মন্দির তৈরি করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া টাংগাইলে আরেকটি দানবীয় নির্মাণাধীন বিষ্ণু মূর্তি নির্মাণাধীন। যা দেশের বিরুদ্ধে গভীর উদ্বেগ ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হচ্ছে। হিন্দু ধর্মীয় স্থাপনার আড়ালে ভারত মূলত এখানে বাংলাদেশকে নিয়ন্ত্রণের জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থার আস্তানা বা অভয়ারণ্য তৈরি করতে চায়। এটার নিরাপত্তা জোরদার ও পাহারা দেওয়ার জন্য প্রয়োজনে ভারতীয় সেনা বাহিনী মুতায়েন হতে পারে। তখন এটা স্বাধীন বাংলাদেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে অমুসলিমদের উপাসনালয় বা হিন্দুদের মন্দিরে পূজা করার জন্য মূর্তি স্থাপনে কোন বাধা নেই। কিন্তু ফ্যা’সিবাদ সরকারের প’ত’নের পর পরই ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মন্দিরের বাইরে দৃশ্যমান স্থানে ২৮ ফুট উচ্চতার বিশাল
আকারের শিবমূর্তি নির্মাণের রহস্য কি, জনগণ জানতে চায়। কোটি কোটি টাকা খরচ করে কার ইন্দনে ও অর্থায়নে বাংলাদেশকে রামরাজ্যে পরিণত করা হচ্ছে তা খতিয়ে দেখতে হবে। হিন্দুদের মনে রাখতে হবে এটা স্বাধীন বাংলাদেশ, হিন্দুস্তান নয়। মুসলমানরা কারো রক্ত চক্ষুকে ভয় করে না। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করতে প্রস্তুত রয়েছি। ২৪ এর গণ আন্দোলন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবারের গণ আন্দোলন হবে বাংলাদেশকে মূর্তিমুক্ত করার আন্দোলন। বৃহস্পতিবার (১১ জুন)  বাদ আসর বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গাইবান্ধায় প্রকাশ্যে মন্দিরের বাহিরে শিবমূর্তি নির্মাণের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর