June 12, 2026, 1:16 am

পরিবেশ গবেষণায় ‘জাতীয় পরিবেশ পদক’ পেল পাট গবেষণা ইনস্টিটিউট

Reporter Name
  • আপডেট Thursday, June 11, 2026
  • 4 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন করেছে। এ বিষয়ে গত ৭ জুন ২০২৬ তারিখে প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ‘জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী প্রাতিষ্ঠানিক পর্যায়ে ‘পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন’ শ্রেণিতে বিজেআরআই এ স্বীকৃতি লাভ করে।
এ অর্জনে বিজেআরআইয়ের মহাপরিচালক ড. নার্গীস আক্তার সন্তোষ প্রকাশ করে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, দুই মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানের সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীকে অভিনন্দন জানান।
ড. নার্গীস আক্তার বলেন, “জাতীয় পরিবেশ পদক অর্জন বিজেআরআই পরিবারের জন্য অত্যন্ত গৌরবের। এই স্বীকৃতি ভবিষ্যতে পরিবেশবান্ধব গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে আমাদের আরও উৎসাহিত করবে।” পদকের অংশ হিসেবে বিজেআরআই পাবে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজারমূল্য, ৫০ হাজার টাকার চেক, একটি সম্মানসূচক ক্রেস্ট এবং সনদপত্র।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, গবেষণা, পরিবেশ শিক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি দিতে সরকার প্রতিবছর ‘জাতীয় পরিবেশ পদক’ প্রদান করে থাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর