May 14, 2026, 2:09 pm

শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির

Reporter Name
  • আপডেট Thursday, May 14, 2026
  • 3 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ২০১৩ সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজির করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার পর প্রিজনভ্যানে করে তাঁদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনজনই অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তাঁদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তার দেখাতে হাজির করার জন্য গত ৭ মে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। হেফাজতের ঘটনায় হত্যাকাণ্ডের শিকার ৫৮ জনের পরিচয় নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।
গত ৭ মে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ২০১৩ সালের হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত। ফারজানা রুপা তাঁর সমীকরণ নামক একটা অনুসন্ধান রিপোর্ট প্রচার করেছেন কিছু বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে। ৭১ টেলিভিশন, মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাদের ভূমিকা ছিল হেফাজতে ইসলামের ঘটনাটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। আমাদের কাছে মনে হয়েছে এটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তাঁরা পূর্বপরিকল্পনামাফিক এবং সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ এসব কাজ করেছেন। ফারজানা রুপা বরাবরই বিতর্কিত ভূমিকায় থাকতেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর