April 30, 2026, 9:14 pm

গাজীপুরে আইন মেনে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করার আহ্বান জানিয়েছেন মালিক সমিতি আহ্বায়ক মো: হাবিবুর রহমান

Reporter Name
  • আপডেট Thursday, April 30, 2026
  • 4 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: পহেলা মে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’| শ্রমের মর্যাদা এবং অধিকার রক্ষায় এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ| তাই এই দিবসটিকে সামনে রেখে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, গাজীপুর শাখা কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন|
পদক্ষেপগুলো হচ্ছে-
১. রেস্তোরাঁ একটি সেবা খাত: চিকিৎসা, হাসপাতাল ও পরিবহনের মতোই রেস্তোরাঁ একটি অত্যাবশ্যকীয় সেবা খাত| সাধারণ মানুষ এবং শ্রমজীবী মানুষের ˆদনন্দিন খাবারের চাহিদা মেটাতে আমাদের এই সেবা চালু রাখা জরুরি|
২. সরকারি নির্দেশনা: আগামী পহেলা মে রেস্তোরাঁ বন্ধ রাখার ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট প্রজ্ঞাপন বা বাধ্যতামূলক আদেশ জারি করা হয়নি| যেহেতু এটি একটি সেবা খাত, তাই সুনির্দিষ্ট সরকারি আদেশ ব্যতীত কোনো বিশেষ মহলের অযৌক্তিক হুমকির মুখে আমরা এই সেবা বন্ধ রাখতে পারি না|
৩. শ্রমিকদের অধিকার ও ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণ: আমাদের কোনো কর্মী যদি পহেলা মে তারিখে ব্যক্তিগতভাবে ছুটি কাটাতে চান, আমরা তাদের অবশ্যই সচ্ছলভাবে ছুটি প্রদান করব| তবে যারা ¯^-ইচ্ছায় সেদিন কাজ করতে আগ্রহী, তাদের নিয়ে আইনগতভাবে রেস্তোরাঁ খোলা রাখা হবে|
৪. নিরাপত্তা ও সহযোগিতা: আমরা আশা করি, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট থানা পুলিশ আমাদের এই সেবামূলক প্রতিষ্ঠানগুলো সচল রাখতে পূর্ণ সহযোগিতা প্রদান করবেন| কোনো অবৈধ হুমকির কাছে নতি ¯^ীকার না করে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ব্যবসা পরিচালনা করব|
অপরদিকে গত ২০ এপ্রিল ২০২৬ইং তারিখ ‘বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি’র কেন্দ্রীয় সভাপতির আকস্মিক মৃত্যু হয়| তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক মো: হাবিবুর রহমান|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর