April 30, 2026, 7:51 pm

বর্তমান সরকার প্রতিবন্ধীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন: সমাজকল্যাণ সচিব

Reporter Name
  • আপডেট Thursday, April 30, 2026
  • 20 জন দেখেছে

মো: জাফর আলী:: প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে| সরকার তাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন| আমরা চাই প্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাদের নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন| আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর টঙ্গীর ˆমত্রী শিল্প কারখানা পরিদর্শন, কৃত্রিম অঙ্গ, নিয়োগপত্র ও সহায়ক ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এসব কথা বলেন|
তিনি বলেন, আজকের এই নিয়োগপত্র ও উচ্চপ্রযুক্তির কৃত্রিম অঙ্গ প্রদান কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল হওয়ার পথে একটি বিশেষ মাইলফলক| এ সময় ২২জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র তুলে দেন| পরে ১৯ জন উপকারভোগীকে বিনামূল্যে উন্নত প্রযুক্তির কৃত্রিম পা প্রদান করা হয়| এছাড়াও ৬জনকে স্মার্ট হোয়াইট ক্যান (সাদা ছড়ি) এবং ২ জনকে ব্রেইল বই বিতরণ করা হয়|
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, ˆমত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান এবং ইআরসিপিএইচ-এর উপপরিচালক মো. ফখরুল আলম, কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক ও প্রোডাকশন ম্যানেজার (অ.দা.) মোহাম্মদ আব্দুল আলীম, ব্যবস্থাপক মোস্তফা ইখতিয়ার উদ্দিন, সহকারী পরিচালক সেলিনা শারমিন এবং সহকারী ব্যবস্থাপক মোসাম্মৎ রাবেয়া খাতুন প্রমুখ|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর