April 29, 2026, 10:32 pm

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের আর্থিক সহায়তা প্রদানের সচেতনতামুলক সভা অনুষিষ্ঠত

স্টাফ রিপোর্টার, গাজীপুর::
  • আপডেট Wednesday, April 29, 2026
  • 2 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: “মানসম্মত হেলমেট, নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদেও ক্ষতি” এই স্লোগানকে ধারন করে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে সচেতনতামুলক সভা আজ বুধবার গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে|
গাজীপুর জেলা বিআরটিএ কর্তৃপক্ষ কালিয়াকৈর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সচেতনতামুলক সভার আয়োজন করেন| উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে গাজীপুর জেলা বিআরটিএ সার্কেল ২ এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন জানান সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৫৪(১) ধারা গঠিত ট্রাস্টি বোর্ডের অনুকূলে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গের আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য ধারা ৫৯ এবং বিধি ১৫০(১) অনুসারে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান আছে| যে সকল বিষয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তা হলো সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ৫ লক্ষ,গুরুত্বপূর্ণ অঙ্গহানি ব্যক্তি ৩ লক্ষ,দুর্ঘটনায় আহত ব্যক্তিগণ তাদের আহতের ধরণ অনুসারে ক্ষতিপূরণ পাবেন টাকা পাবেন|
এসব সহায়তা পেতে গেলে বিআরটিএ কর্তৃপক্ষ র্কর্তৃক ঘোষিত সড়ক দুর্ঘটনার দিন হতে ৯০ দিনের ভিতরে পোর্টালের মাধ্যমে আবেদন করার পরে আবেদনের প্রিন্ট কপি ও সকল কাগজপত্রসহ বিআরটিএ, সংশ্লিষ্ট বিআরটিএর সার্কেল অফিসে জমা দিতে হবে| এছাড়াও সংশ্লিস্ট অফিসসহ গাজীপুর বিআরটিএ অফিসের মোবাইল ন¤^র ০১৫৫০০৫১৬২৮ ফোন করে বা বিআরটিএ সেবা বাতায়ন এবিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে|
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ট্রাষ্টি বোর্ডেও সদস্য এএইচএম ফখরুল হোসেন জানান এবিষয়টি সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই মুলত এই দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে সচেতনতামুলক আলোচনা সভার আয়োজন করা| সড়ক দূর্গটনায় ক্ষতিগ্রস্থ্য অনেকেই জানেনা যে সরকারের পক্ষ থেকে ক্ষতি গ্রস্থ্য ব্যাক্তিদেও সহায়তা পদান করা হয়| এজন্য মানুষ যাতে বেশী করে জানতে পারে যে সড়ক দৃর্ঘটনায় ক্ষতিগ্রস্থ্য ব্যাক্তিদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তারা যাতে নির্ধারিত নিয়মে সহায়তা পাওয়ার জন্য আবদেন করতে পারে|
এসময় আলোচনা সভায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাক্তার জালাল উদ্দিন , কালিয়াকৈর পুলিশের সাবইন্সিপেক্টর মোঃ ফাইজুর রহমান, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাতি মোঃ ইমারত হোসেন, শ্রমিক নেতা ও পৌর বিএনপি’র সভাপতি রাইজুদ্দিন, গাজীপুর জেলা মটরযান মালিক সমিতির সভাপতি মিনারউদ্দিনসহ প্রমুখ |

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর