April 29, 2026, 8:17 pm

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযান ১০৭জন আটক

Reporter Name
  • আপডেট Wednesday, April 29, 2026
  • 10 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজীর মাজার বস্তিতে আবারও অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা| এ সময় মাদকের সঙ্গে জড়িত সন্দেহে ৩৩ জনকে আটক করেছে| এর আগের দিন ৭৪ জনকে আটক করা হয়| ৪৮ ঘণ্টার ব্যবধানে এই বস্তি থেকে সর্বমোট ১০৭ জনকে আটক করা হলো| আজ বুধবার টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়| এর আগে মঙ্গলবার ভোররাত পর্যন্ত চলা ৬ ঘণ্টার অভিযানে ৭৪ জনকে আটক করা হয়|
পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বড় মাদকের স্পট হাজীর মাজার বস্তিতে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করা হয়| এর আগে মঙ্গলবারবার রাতে অভিযান ৬ ঘণ্টার অভিযানে ৭৪ জন আটক হয়| অভিযান দুটিতে মাদক সেবন, মাদক বিক্রি, চুরি ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ১০৭ জনকে আটক করা হয়েছে| এসময় বেশ কিছু মাদক, মাদক বিক্রির টাকা ও চুরি ছিনতাই কাজে ব্যবহৃত উপকরণ উদ্ধার হয়|
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট ৩৩ জনকে আটক করা হয়েছে| তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর