April 29, 2026, 7:58 pm

ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন ইউএনও

Reporter Name
  • আপডেট Wednesday, April 29, 2026
  • 15 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঈশ্বরগঞ্জের উপজেলা পরিষদে আইসিটি ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন ইউএনও সানজিদা রহমান। তিনি একজন দক্ষ কর্মট নির্বাহী অফিসার হিসেবে সরকারের অর্পিত দায়িত্ব পালন করছে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)কর্তৃক ঈশ্বরগঞ্জ উপজেলা আইসিটি ভবন নির্মাণ কাজ চলছে।একটি কুচক্রী মহল সরকারি ভবন নির্মাণে বাঁধা দিলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান ভবন নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য দীর্ঘ সময় অবস্থান করে নির্মাণকারী সংস্থাকে সহায়তা ও উৎসাহ প্রদান করেন।ইউএনও এর আন্তরিকতার জন্য তিনি সর্বত্র প্রশংসিত হচ্ছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ইউএনও এর আইসিটি ভবন নির্মাণ কাজ পরিদর্শন কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম অপু,ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর রবিউল আজম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয়, কলেজ,মাদরাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্টানের প্রধান সহ শিক্ষক-কর্মচারিবৃন্দ উপজেলা পরিষদের সামনে আইসিটি ভবন নির্মাণ করার জন্য মানববন্ধন করেন। এছাড়াও মানববন্ধন শেষে নির্মাণ কাজে সহায়তা করার জন্য ইউএনও সানজিদা রহমানের পরিদর্শনের সময় চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা,সহকারী প্রধান শিক্ষক হাসান আলমগীর, সহকারী শিক্ষক মুফতি মাওলানা হাবিবুল্লাহ সহকারী শিক্ষক ফারুক আহমেদ হোসাইন মোহাম্মদ শাহীন ও এ এফ এম হুমায়ুন কবির ও মাসুদ খান।মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম,
মাইজবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল সুলতান,ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ ফারুক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে বিগত ২০২২ সালের এপ্রিল মাসে আইসিটি ভবন নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়। একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র ও কাজে বাঁধাপ্রদান করার কারণে নির্মাণ কাজ তমকে যায়।বর্তমানে ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপির আন্তরিক সহায়তা ইউএনও সানজিদা রহমান এর সরাসরি হস্তক্ষেপের কারণে আইইসিটি ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর