নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগের কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জায়গায় দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে। খবর নিয়ে জানাযায় ৯-জুলাই রবিবার বিদ্যালয়ের অভিভাবকরা বিচার দাবি করে শাহ আলম, বাবুলসহ ১৫ জনের স্বাক্ষরে ইউ এন ও’র কাছে অভিযোগ দাখিল করেন। বিদ্যালয় সংলগ্ন বাড়ী থাকায় আবদুল কাদির তিনি জোর পূর্বক দোকান ঘর ও বনের খের(পুনজি)দিয়ে পরিবেশ নষ্ট করছে। গত কয়েক দিন পূর্বে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মাঠে খেলা করায় এক পর্যায়ে বল দোকানে লাগলে ছোট শিশুদেরকে অকত্য ভাষায় গালি-গালাজ করে এবং দমক দিয়ে তারিয়ে দেয় আবদুল কাদির। তার দাপটে কেউ কথা বলতে সাহস পায়নি।
এছাড়াও প্রতিষ্টানের শিক্ষকগণ দেখে না দেখার ভান করে।এব্যাপারে প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন প্রতিনিধিকে বলেন আবদুল কাদিরকে বনের খের(পুনজি) বিদ্যালয়ের আঙ্গিনা থেকে সরিয়ে নেওয়ার জন্য বলেছি।এব্যাপারে আবদুল কাদিরের কাজ বক্তব্য পাওয়া যায়নি।