April 28, 2026, 6:34 pm

ফোক গান নিয়ে ফিরলেন শিল্পী ইসরাত জাহান জুঁই

Reporter Name
  • আপডেট Tuesday, April 28, 2026
  • 11 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: দেশের সংগীতাঙ্গনের এ প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী ইসরাত জাহান জুঁই। ফোক গানেই তার স্বচ্ছন্দ পদচারণা। বিরতির পর আবার নতুন গান নিয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি তার দুটি মৌলিক ফোক গান প্রকাশ পেয়েছে।
একটির শিরোনাম ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’, অন্যটি ‘মানুষ চেনা বড় দায়’। প্রথম গানটি লিখেছেন রূপচান্দ, সুর করেছেন পাগল মুস্তাক এবং সংগীতায়োজন করেছেন মুন্সী জুয়েল। দ্বিতীয় গানটি লিখেছেন মল্লিক রাসেল, সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ।
‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’ গানটি প্রকাশ পেয়েছে জুঁইয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে। অন্য গানটি প্রকাশিত হয়েছে ভিন্ন একটি চ্যানেলে।
নতুন গান নিয়ে জুঁই বলেন, ‘ফোক গান গাইতেই আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। সে কারণেই স্টেজ শোতে নিজেকে ফোক গানের একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি।’
তিনি আরো বলেন, ‘ফোক গান নিয়ে দেশের বাইরের স্টেজ শোগুলোয় বেশি সাড়া পাই আমি। দেশের আনাচে-কানাচেও দারুণ সাড়া মেলে। তাই নতুন ফোক গান প্রকাশেই আমি মনোযোগ দিয়ে থাকি।’
নতুন গান প্রসঙ্গে তিনি জানান, “‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’ গানটির কথা ও সুর আমার কাছে অনেক ভালো লেগেছে। গানটির জন্য ভীষণ সাড়া পাচ্ছি। ‘মানুষ চেনা বড় দায়’ গানটিও সুন্দর হয়েছে।” এর আগে তার গাওয়া ‘তুমি বুঝলা না’, ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা পাখি’সহ একাধিক গান জনপ্রিয়তা পেয়েছে। ‘কলিজা ভুনা’ গানটিও শ্রোতাপ্রিয়তা অর্জন করে।
ঢাকার সরকারি সংগীত কলেজ থেকে লোকসংগীতে অনার্স সম্পন্ন করেছেন জুঁই। বর্তমানে তিনি সেখানেই মাস্টার্সে অধ্যয়নরত। চলচ্চিত্রেও কণ্ঠ দিয়েছেন তিনি। ‘শুটার’, ‘অবতার’ ও ‘মধু হই হই বিষয় খাওয়াইলা’ সিনেমায় গান গেয়েছেন এই শিল্পী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর