April 28, 2026, 6:35 pm

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, April 28, 2026
  • 16 জন দেখেছে

ময়মনসিংহ প্রতিনিধি:: হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন ভর্তি হয়েছে ৩২ শিশু। আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে। তাদের বয়স ৪ থেকে ৭ মাসের মধ্যে। গত ২০ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে এরা হাসপাতালে ভর্তি হয়। এই শিশুদের মধ্যে একজন জেলার গৌরীপুর, একজন জামালপুরের মাদারগঞ্জ ও অপরজন নেত্রকোনার দুর্গাপুর থেকে এসেছিল উন্নত চিকিৎসার জন্য।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে মোট ৯২৫ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩১ শিশু এবং মৃত্যু হয়েছে ২০ শিশুর। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৬ শিশু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা.মোহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় এক শিশুকে ঢাকায় শিশু হাসপাতালে রেফার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর