April 27, 2026, 9:20 pm

হাজারীবাগে বিশেষ অভিযানে ২৮ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Monday, April 27, 2026
  • 18 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে থানা–পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো— মো. সবুজ (২০), মো. আবু তাহের (২৪), মো. জাহিদ (৩৩), মো. আরিফ (২৬), মো. কবির (২২), মো. রকি মিয়া (২৭), আরিফুল ইসলাম ওরফে রাফি (২৪), মো. বাবু (২৩), মো. রাকিব (১৯), মো. ফয়সাল আহলদ (২০), কালু শেখ (৫১), স্বপন রবি দাস (৩০), নূরনবী ওরফে নূর মিয়া (২৬), মো. রফিক (২১), মো. সাব্বির হাওলাদার (২৪), নাজমুল হোসেন (২৬), মো. বশিব (৪৮), মো. তারেক (২৪), মো. জুয়েল (২২), ফরহান ইসলাম শিহাব (১৯), তোফাজ্জল হোসেন মানিক (৩০), সামিউল বাশার অনিক (৩১), তামিম হক (২১), আরিফুর রহমান (৩০), সাব্বির হোসেন (২৩), রাইতুল ভূইয়া ওরফে অমিত (২২), শেখ মাহমুদ হাসান ওরফে সজল (৩৫) এবং মো. শাহ আলম সেলিম (৪৭)।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, নিয়মিত অপরাধ দমনের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর