April 27, 2026, 10:39 pm

গাজীপুরের পূবাইলে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, April 27, 2026
  • 15 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর পুবাইলের মেঘডুবি এলাকায় কুলসুম বেগম (৪৫) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেছে নিহতের পরিবার| রোববার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ ন¤^র ওয়ার্ডের মেঘডুবি এমএম নিয়াজ উদ্দিন স্কুলের পাশের একটি বাড়ির কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়| নিহত কুলসুম বেগম ওই এলাকার মৃত আতাব উদ্দিনের মেয়ে|
জানা যায়, ¯^ামী পরিত্যক্ত কুলসুম বেগম ওই বাড়ির চারটি কক্ষের মধ্যে দুইটিতে বসবাস করতেন এবং বাকি দুটি কক্ষ ভাড়া দিয়ে সামনের একটি দোকানে ব্যবসা পরিচালনা করতেন| রোববার রাতে বাড়ির একটি কক্ষে ডাইনিং টেবিলের ওপর কাটা ফল সাজানো অবস্থায় পাওয়া যায়| অন্য একটি কক্ষে তার রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়| পরে পুবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে|
নিহতের মেয়ে ময়না জানান, দুপুরে মায়ের সঙ্গে তার শেষবার কথা হয়| তখন তাকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছিল| পরে রাত ৮টার দিকে তার ভাইয়ের স্ত্রী ফোন করে জানান, কুলসুম দরজা খুলছেন না এবং কোনো সাড়া দিচ্ছেন না| খবর পেয়ে তিনি ¯^ামী ও আত্মীয়দের নিয়ে গিয়ে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান| আমার মাকে হত্যা করা হয়েছে| আমি হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি|
এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে| ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে| জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে| ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর