April 27, 2026, 7:49 pm

গাজীপুরে যুব উন্নয়নের অগ্রযাত্রা: প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিলেন ডিসি নূরুল করিম ভূঁইয়া

Reporter Name
  • আপডেট Sunday, April 26, 2026
  • 29 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে দক্ষ জনশক্তি গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম নতুন গতি পেয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর কর্তৃক আয়োজিত বিভিন্ন বিশেষ প্রশিক্ষণ ট্রেডের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে উপপরিচালক অলকা প্রভা দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর। যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মোঃ আমিনুল হক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী হতে হবে। বর্তমান সরকার যুব উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তব্য শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক অলকা প্রভা দে যোগদান করার পর থেকে যুবকদের বেকারত্ব দূর করে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উদ্যোগ ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমের ফলে গাজীপুরের অসংখ্য যুবক-যুবতী আজ স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। স্থানীয়দের মতে, অলকা প্রভা দে’র আন্তরিকতা ও সময়োপযোগী পদক্ষেপে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমে এসেছে দৃশ্যমান গতি।

যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুরে বর্তমানে বিভিন্ন মেয়াদী কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে।

এক মাস মেয়াদী কোর্সসমূহ:
হস্তশিল্প, রেজিন, মোবাইল সার্ভিসিং, ওয়েল্ডিং, আইপিএস, বিউটিফিকেশন, কিচেন/রান্না বিষয়ক প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ।

তিন মাস মেয়াদী কোর্সসমূহ:
গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং প্রশিক্ষণ এবং পোশাক তৈরির প্রশিক্ষণ।

ছয় মাস মেয়াদী কোর্সসমূহ:
বেসিক কম্পিউটার এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর