November 18, 2026, 7:05 am

টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৮

Reporter Name
  • আপডেট Sunday, April 26, 2026
  • 145 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুরে বিশেষ অভিযানে মাদক, ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজন হিসেবে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার  দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রবিবার (২৬ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, অপরাধ বিরোধী বিশেষ অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বিশেষ অভিযানে ৪৩ ও মামলায় ৫ জনসহ ৪৮ জনকে গ্রেপ্তার হয়েছে। এরা টঙ্গীর বিভিন্ন স্থানে ভাড়ায় বসবাস করে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধ করে আসছিল। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিশেষ অভিযানে ৪৩ জনসহ ৪৮ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা, গ্রেপ্তারি পরোয়ানাসহ নানা অভিযোগ রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর