নাটোর প্রতিনিধি :: “পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে সিভিল সার্জনের কার্যলয়ে সামনে থেকে একটি র্যালি বের করা র্য। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জনের কার্যালয়ে এসে শেষ হয়। পরে সি়ভিল সার্জনের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, ভারপ্রাপ্ত সিভিল সার্জন কামাল উদ্দিন ভূইয়া সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন সুস্থ জীবনযাপনের জন্য পুষ্টি অত্যন্ত জরুরি। কারণ, সঠিক পুষ্টি আমাদের শরীরকে শুধু রোগমুক্তই রাখে না, বরং মানসিক ও শারীরিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আমাদের দেশে এখনো অনেক মানুষ অপুষ্টির শিকার, বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েরা। অপুষ্টির কারণে শিশুরা শারীরিক ও মানসিক বিকাশে পিছিয়ে পড়ে, যা একটি জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরুপ।