October 3, 2026, 12:14 pm

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

Reporter Name
  • আপডেট Thursday, April 23, 2026
  • 142 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক:: ব্যাটিংয়ে নেমে দুঃস্বপ্নের মতো শুরু। এরপর নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের ম্যারাথন জুটি। শান্ত করেছেন সেঞ্চুরি, লিটনের ব্যাট থেকে এসেছে পঞ্চাশোর্ধ ইনিংস। তাতে আড়াইশ ছাড়ানো পুঁজি পায় বাংলাদেশ। এরপর চোট কাটিয়ে ফেরার ম্যাচে মোস্তাফিজের ভেলকি, একাই নেন ৫ উইকেট। ব্যাস, এতেই কুপোকাত নিউজিল্যান্ড। আর সহজ জয়ে এক যুগ পর কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা।
প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় আজ বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি ছিল অঘোষিত ফাইনাল। সেখানে বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেনেন্যান্ট শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ২৬৫ রান করে টাইগাররা। শান্ত ১০৫ আর লিটন করেন ৭৬ রান। জবাবে ২১০ রানে থামে কিউইদের ইনিংস। এ জয়ে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো মেহেদী হাসান মিরাজের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ২০১৩-১৪ সালের পর এই প্রথম সিরিজ জিতলো বাংলাদেশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর